বুধবার ৪ টেক-জায়ান্টের শুনানি

২৬ জুলাই, ২০২০ ১১:৩১  
অসম প্রতিযোগিতা খুঁজে দেখতে ফেসবুক, অ্যামাজন, অ্যালফাবেট এবং অ্যাপলের প্রধান নির্বাহীদের শুনানির আয়োজন করেছে মার্কিন কংগ্রেস। সোমবার এ শুনানির তারিখ দিয়েছিলো মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি এবং অ্যান্টিট্রাস্ট সাবকমিটি। তবে ওই দিন সদ্য প্রয়াত নাগরিক অধিকার আইকন ও রিপ্রেজেন্টেটিভ জন লুইসকে সমাহিতের দিন নির্ধারণ করায় এ দিন শুনানি হচ্ছে না। বুধবার শুনানির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়। শনিবার নতুন এই তারিখ ঘোষণা করে মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি। এই শুনানিতেই প্রথমবারের মতো টিম কুক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং সুন্দার পিচাই একত্রে কংগ্রেসের সামনে স্বাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।